সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৩:০৭ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এমটিএ বাস ও ট্রাকের সংঘর্ষ, আহত ১৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি) বাস ও একটি ট্র্যাক্টর-ট্রেইলারের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) সকালে গ্রেভসেন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে, সকাল প্রায় ১০টার দিকে ওয়েস্ট স্ট্রিট ও ইস্ট ফার্স্ট স্ট্রিটের কাছে একটি এমটিএ বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর […]

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এমটিএ বাস ও ট্রাকের সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি) বাস ও একটি ট্র্যাক্টর-ট্রেইলারের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) সকালে গ্রেভসেন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে, সকাল প্রায় ১০টার দিকে ওয়েস্ট স্ট্রিট ও ইস্ট ফার্স্ট স্ট্রিটের কাছে একটি এমটিএ বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন জরুরি সেবাকর্মীরা।

এফডিএনওয়াইয়ের তথ্য অনুযায়ী, আহত ১৫ জনকেই চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সবার আঘাত তুলনামূলকভাবে সামান্য এবং কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও জরুরি চিকিৎসাসেবার সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রবল বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ চালিয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসটি তাৎক্ষণিকভাবে সার্ভিস থেকে প্রত্যাহার করা হয়েছে। কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিউইয়র্ক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।

সূত্র: সিবিএস নিউজ নিউইয়র্ক (পিআইএক্স ১১-এর তথ্যের বরাতে)

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ