সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৩৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় পটুয়াখালীতে আনন্দ মিছিল

পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হৃদয় […]

নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় পটুয়াখালীতে আনন্দ মিছিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যান্ড পার্টির তালে তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা নানা স্লোগানের মাধ্যমে নুরুল হক নুরের সাফল্যে আনন্দ উদযাপন করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুরুল হক নুর জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে দায়িত্ব পালন থেকে শুরু করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে সংসদ সদস্য এবং বর্তমানে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই অর্জন পটুয়াখালীবাসীর জন্য গর্বের বিষয়। এ কারণেই আজ এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিল শেষে ছাত্র অধিকার পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কেক কেটে উদযাপন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ