সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:৩২ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা

ফুটবলকে আরও গতিশীল করতে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে খেলায় পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ৪৮ দল নিয়ে হতে যাওয়া আসরে এই নিয়মগুলো কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, বদলি হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। সময় বেশি নিলে বদলি খেলোয়াড়কে মাঠে ঢোকার আগে এক মিনিট অপেক্ষা করতে হবে। […]

পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফুটবলকে আরও গতিশীল করতে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে খেলায় পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ৪৮ দল নিয়ে হতে যাওয়া আসরে এই নিয়মগুলো কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বদলি হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। সময় বেশি নিলে বদলি খেলোয়াড়কে মাঠে ঢোকার আগে এক মিনিট অপেক্ষা করতে হবে।

এ ছাড়া থ্রো-ইন ও গোলকিক নিতে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু না হলে বলের দখল প্রতিপক্ষ পাবে। গোলকিক দেরি হলে কর্নারও হতে পারে।

ইনজুরির ক্ষেত্রেও নতুন নিয়ম এসেছে। চিকিৎসা নেওয়ার জন্য খেলা থামালে সংশ্লিষ্ট খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গুরুতর ফাউলের ঘটনায় কার্ড দেখানো হলে এই নিয়মে ব্যতিক্রম থাকবে।

রেফারির সঙ্গে আচরণেও কড়াকড়ি করা হয়েছে। এখন থেকে শুধু অধিনায়কই রেফারির সঙ্গে সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারবেন। অন্য কেউ আপত্তি জানালে শাস্তির মুখে পড়তে পারেন।

সবশেষে, ভিএআরের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। এখন দ্বিতীয় হলুদ কার্ড, ভুল কর্নার সিদ্ধান্ত এবং ভুল দলকে কার্ড দেখানোর মতো বিষয়ও ভিএআরে পর্যালোচনা করা যাবে।

এই পরিবর্তনগুলোর লক্ষ্য হলো সময়ক্ষেপণ কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণে আরও নির্ভুলতা আনা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ