সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে হুম্মাম কাদের, আবেগঘন বার্তা

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও নিজের দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে তাঁর উপস্থিতিকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার বিশেষ স্মারক হিসেবে বর্ণনা করেছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের […]

পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে হুম্মাম কাদের, আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও নিজের দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে তাঁর উপস্থিতিকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার বিশেষ স্মারক হিসেবে বর্ণনা করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন হুম্মাম কাদের চৌধুরী। ছবির সঙ্গে ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি নিজের অনুভূতির কথা তুলে ধরেন।

পোস্টের শুরুতে ‘ইতিহাস যখন ব্যক্তিগত হয়ে ওঠে’ উল্লেখ করে তিনি লেখেন, ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার এবং তাঁর দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গর্বের মুহূর্ত।

তিন প্রজন্মের রাজনৈতিক পরিক্রমার কথা স্মরণ করে হুম্মাম কাদের লেখেন, প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক করিডোরে ফিরে আসা তাঁর পরিবারের রাজনৈতিক যাত্রার এক মর্মস্পর্শী স্মারক।

ইতিহাসের সঙ্গে ভবিষ্যতের দায়িত্বের সম্পর্ক তুলে ধরে তিনি আরও লেখেন, ইতিহাস মানুষকে অতীতের সঙ্গে যুক্ত করে, একই সঙ্গে ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।

ছবিটির তাৎপর্য ব্যাখ্যা করে পোস্টের শেষাংশে হুম্মাম কাদের বলেন, তাঁর কাছে এটি কেবল সময়ের একটি মুহূর্তের ছবি নয়। বরং এতে প্রজন্মের মধ্যে ব্যক্তিগত সংযোগ, ঐতিহ্যের অনুভূতি এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের প্রতিফলন রয়েছে।

তথ্যসূত্র: আমার দেশ

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ