সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:১২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পেনসিলভানিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফ্রাঙ্কোনিয়া টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর দেশের বাড়ি চাঁদপুর। তিনি ল্যান্সডেলে বসবাস করতেন এবং হ্যাটফিল্ড মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৭ মিনিটে কাউপাথ রোডের ১০০ ব্লকে ধূসর ও রুপালি রঙের দুটি সেডানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে […]

পেনসিলভানিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফ্রাঙ্কোনিয়া টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর দেশের বাড়ি চাঁদপুর। তিনি ল্যান্সডেলে বসবাস করতেন এবং হ্যাটফিল্ড মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৭ মিনিটে কাউপাথ রোডের ১০০ ব্লকে ধূসর ও রুপালি রঙের দুটি সেডানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও দুজন। তাঁদের গ্র্যান্ড ভিউ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার তদন্ত চলছে

ফ্রাঙ্কোনিয়া টাউনশিপ পুলিশ হ্যাটফিল্ড ও টোওয়ামেসিন পুলিশ এবং মন্টগোমারি কাউন্টি ডিটেকটিভ ব্যুরোর সহযোগিতায় দুর্ঘটনাটি তদন্ত করছে।

দুর্ঘটনার পর কাউপাথ রোডের লেইডি রোড থেকে মিডো উড লেন পর্যন্ত সড়কের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পাঁচ সন্তান রেখে গেলেন আজাদ

মরহুম আবুল কালাম আজাদ চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে ১৪ ও ৮ বছর বয়সী দুই ছেলে, ৭ বছর বয়সী এক মেয়ে এবং ৯ মাস বয়সী যমজ দুই ছেলে রয়েছে।

তাঁর আকস্মিক মৃত্যুতে ল্যান্সডেল ও হ্যাটফিল্ড এলাকার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ