প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে টানা ১০ দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোটের মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। জোটভুক্ত সব দলই এই […]
ছবি: সংগৃহীত
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে টানা ১০ দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোটের মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। জোটভুক্ত সব দলই এই প্রস্তাব সমর্থন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে ঘোষিত ১০ দিনের কর্মসূচিতে রাজনৈতিক সমাবেশ, ইফতার মাহফিল, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে।
কর্মসূচির শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। ওইদিন ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী, সামাজিক অ্যাক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির নেতারা অংশ নেবেন। একই দিনে গত এক বছরের রাজনৈতিক কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্রপ্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
পরবর্তী দিনগুলোতে বিভাগীয় ও মহানগরভিত্তিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সূচি অনুযায়ী—
২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর, ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে কর্মসূচি পালন করা হবে।
আদীব আরও জানান, ২৮ ফেব্রুয়ারির কেন্দ্রীয় আয়োজনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মামুনুল হক এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্যসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে এনসিপি এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।