সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:৫৪ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

দি বাংলা ভয়েস ডেস্ক : বৃহস্পতিবার (২৭ নভেম্বর)   সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪২ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ২০ রান […]

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক : বৃহস্পতিবার (২৭ নভেম্বর)   সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪২ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

বাংলাদেশের চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ২০ রান করে ক্যাচ আউটের ফাঁদে ফেরেন জাকের আলী। ম্যাথিউ হামফ্রিসের ট্রিপল শিকারে সাজঘরের পথ দেখেন তানজিম সাকিব, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। ১৬তম ওভারে তাওহীদ হৃদয়ের ফিফটি দলীয় ১০০ রানের ঘরে পৌঁছায় টাইগাররা। ১২ রান করে আউট হন শরিফুল ইসলাম।

একপ্রান্ত আগলে রাখা তাওহিদ হৃদয়ের ব্যাটে আসে অপরাজিত ৮৩ রান। ৭টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল তার ইনিংস।

এর আগে, ব্যাট করতে নেমে ঝড়ো শুরু এনে দেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। তবে পাওয়ারপ্লেতেই ২১ রান করে তানজিম সাকিবের বলে সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং। জুটি বাঁধেন দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টর।

রিশাদ এসে ১৯ বলে ৩২ রান করা টিম টেক্টরকে ফিরিয়ে ভাঙেন সেই জুটি। লরকান টাকার ১৮ রান করে আউট হন শরিফুলের বলে।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানে থামে আইরিশদের ইনিংস।

উল্লেখ্য, আগামী শনিবার (২৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মোকাবিলা করবে দু’দল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ