সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০৯ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত অভিযান, অপহরণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার স্কুলছাত্র

সচিবালয়ে কর্মরত এক কর্মচারী তার ছেলেকে অপহরণের খবর পেয়ে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ছুটে যান। সেখানে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বিষয়টি অবগত করেন। খবর শোনামাত্রই প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ফোনের পরপরই শুরু হয় তৎপরতা, আর মাত্র এক ঘণ্টার মধ্যেই খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন […]

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত অভিযান, অপহরণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার স্কুলছাত্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সচিবালয়ে কর্মরত এক কর্মচারী তার ছেলেকে অপহরণের খবর পেয়ে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ছুটে যান। সেখানে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বিষয়টি অবগত করেন। খবর শোনামাত্রই প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ফোনের পরপরই শুরু হয় তৎপরতা, আর মাত্র এক ঘণ্টার মধ্যেই খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে রমনা থানা পুলিশ।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটি শেষে বের হওয়ার পর ৪-৫ জন তাকে আটকে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। পরে তার বাবার মোবাইল নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেওয়া হয়।

ছেলেটির বাবা সচিবালয়ে চাকরি করেন। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি আতঙ্কিত হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি শোনার পর প্রধানমন্ত্রী দ্রুত ফোন করে পুলিশকে ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন।

পরে পুলিশ অপহরণকারীদের ব্যবহৃত ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে তাদের সঙ্গে কথা বলতে থাকে। ডিসি মাসুদ আলম জানান, টাকা পাঠানোর জন্য কোন নম্বর দেওয়া হবে—তা জানতে চাওয়া হলে অপহরণকারীরা প্রথমে সময়ক্ষেপণ করে এবং দর কষাকষি করতে থাকে। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর পুলিশ দ্রুত সেখানে অভিযান চালিয়ে ভবন থেকে অপহৃত ছেলেটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ