সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৪০ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে শিশির মনিরের খোলা চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এতে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও পরামর্শ তুলে ধরেছেন। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘সতর্কতামূলক পোস্ট’ শিরোনামে এই চিঠি প্রকাশ করেন তিনি। চিঠিতে শিশির মনির লিখেছেন, […]

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে শিশির মনিরের খোলা চিঠি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এতে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও পরামর্শ তুলে ধরেছেন।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘সতর্কতামূলক পোস্ট’ শিরোনামে এই চিঠি প্রকাশ করেন তিনি।

চিঠিতে শিশির মনির লিখেছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে কিছু ‘অপ্রিয় সত্য’ তুলে ধরতে চান, যা অনেকেই বলতে সংকোচবোধ করেন বা ভয় পান। তিনি উল্লেখ করেন, অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেকেই সমালোচিত হয়েছেন এবং একই প্রবণতা বর্তমানে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ঘিরেও দেখা যাচ্ছে।

তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, সংসদে প্রধানমন্ত্রীকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে ঘোষণা দেওয়ার দাবি, আন্তর্জাতিক তালিকায় নাম আসায় অভিনন্দন প্রস্তাব, পরিবারের সদস্যদের অতিরিক্ত প্রোটোকল দেওয়া, এমনকি ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে তুলনা—এসব বিষয় জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু ইতিবাচক দিকেরও প্রশংসা করেন শিশির মনির। তিনি বলেন, সাধারণ জীবনযাপন, কম প্রোটোকল ব্যবহার, নিয়মিত অফিস করা ও সাশ্রয়ী মনোভাব—এসব আচরণ জনগণের কাছে ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

চিঠিতে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ তোষামোদ নয়, বরং কার্যকর কাজ দেখতে চায়। যোগ্যতা ও কর্মক্ষমতার ভিত্তিতেই জনপ্রিয়তা অর্জন সম্ভব বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি পরিবারকেন্দ্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

তিনি উল্লেখ করেন, সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে, বিশেষ করে গণভোট সংক্রান্ত বিষয়ে। এতে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

শেষে শিশির মনির বলেন, একজন নাগরিক হিসেবে দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা ও পরামর্শ দেওয়ার অধিকার সবার আছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনকল্যাণমূলক কাজে আরও মনোযোগী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ