সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:২৪ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনী পর্যবেক্ষক সংগঠন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেন্ট প্রফেসর হাসানাত এম হুসাইন এমবিই। চার সদস্যের এই প্রতিনিধি দল […]

প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নির্বাচনী পর্যবেক্ষক সংগঠন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেন্ট প্রফেসর হাসানাত এম হুসাইন এমবিই। চার সদস্যের এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক প্রক্রিয়া, সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের নেওয়া উদ্যোগ, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। প্রতিনিধি দল বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ার প্রশংসা করে নির্বাচন পর্যবেক্ষণে সহযোগিতার আশ্বাস দেয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ