গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে উসমান দেম্বেল ২০২৫ সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন। পিএসজির ট্রেবল জয়ে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। দোহায় অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে মূল পুরস্কারের আগে কিছু ক্যাটাগরির বিজয়ীর নাম ঘোষণা করা হয়, তবে সেরা পুরুষ ও নারী ফুটবলারের নাম অনুষ্ঠান শেষে জানানো হয়। দেম্বেল এই দৌড়ে এগিয়ে ছিলেন, কারণ তিনি ৫৩ […]
গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে উসমান দেম্বেল ২০২৫ সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন। পিএসজির ট্রেবল জয়ে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
দোহায় অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে মূল পুরস্কারের আগে কিছু ক্যাটাগরির বিজয়ীর নাম ঘোষণা করা হয়, তবে সেরা পুরুষ ও নারী ফুটবলারের নাম অনুষ্ঠান শেষে জানানো হয়। দেম্বেল এই দৌড়ে এগিয়ে ছিলেন, কারণ তিনি ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্টের সাহায্যে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগসহ চারটি শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ফিফা ক্লাব বিশ্বকাপে চোটের কারণে তিন ম্যাচে খেলা মিস করলেও, কোয়ার্টার ও সেমিফাইনালে গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন। যদিও ফাইনালে হারেন, সেই ব্যর্থতা তার সেরা ফুটবলার হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।