সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:৩৫ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

সর্বশেষ হালনাগাদ করা ফিফা ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ১৮০তম স্থানেই রয়েছে লাল-সবুজের দল। আজ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে। সবশেষ নভেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ২–২ গোলে ড্র করার পর একই ভেন্যুতেই ভারতকে ১–০ গোলে হারায় জামাল-হামজারা। […]

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সর্বশেষ হালনাগাদ করা ফিফা ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ১৮০তম স্থানেই রয়েছে লাল-সবুজের দল। আজ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে।

সবশেষ নভেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ২–২ গোলে ড্র করার পর একই ভেন্যুতেই ভারতকে ১–০ গোলে হারায় জামাল-হামজারা। এরপর আর কোনো ফিফা উইন্ডো না থাকায় আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দল। ফলে ম্যাচ না থাকায় র‍্যাংকিংয়ে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

শুধু বাংলাদেশ নয়, শীর্ষ দলগুলোর অবস্থানও অপরিবর্তিত রয়েছে। র‍্যাংকিংয়ের শীর্ষে আছে স্পেন। তাদের পরেই রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল—ক্রমশ দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে।

যদিও অবস্থান একই আছে, তবে বাংলাদেশের রেটিং পয়েন্টে সামান্য কমতি দেখা গেছে। নভেম্বরে যেখানে বাংলাদেশের পয়েন্ট ছিল ৯১১.১৯, ডিসেম্বরে তা নেমে এসেছে ৯১১.১০-এ। ১৭৯তম স্থানে থাকা কম্বোডিয়ার পয়েন্ট ৯১১.৫৪।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করায় নেপালের পয়েন্ট বেড়েছে। নভেম্বরে তাদের পয়েন্ট ছিল ৯০২.৪৪, যা ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৯০২.৫২-এ। তবে পয়েন্ট বাড়লেও নেপালের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি; তারা আগের মতোই ১৮১তম স্থানে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ