সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:৩৪ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬

বর্তমান বাংলাদেশে আইন চলবে নিজের গতিতে: প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, একসময় আদালতের রায় গণভবন থেকে নির্ধারিত হতো বলে অভিযোগ ছিল। তবে সেই সময়ের অবসান হয়েছে এবং বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতেই চলবে। বৃহস্পতিবার রাজধানীতে আইনজীবী অধিকার পরিষদ–এর ঢাকা বার ইউনিট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী নুর […]

বর্তমান বাংলাদেশে আইন চলবে নিজের গতিতে: প্রতিমন্ত্রী নুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, একসময় আদালতের রায় গণভবন থেকে নির্ধারিত হতো বলে অভিযোগ ছিল। তবে সেই সময়ের অবসান হয়েছে এবং বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

বৃহস্পতিবার রাজধানীতে আইনজীবী অধিকার পরিষদ–এর ঢাকা বার ইউনিট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তার মতে, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচনের নামে জোরজবরদস্তি করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা চলত।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করতে হলে আইনজীবীদের রাজনীতিতে আরও সক্রিয় হতে হবে। আইনজীবীরা যেন সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন, সে লক্ষ্যে ভবিষ্যতে আইনজীবী অধিকার পরিষদ তাদের জন্য সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন হাসান আল মামুন, ফারুক হাসান এবং সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বার ইউনিটের সদস্যসচিব হাবিবুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ