শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য ৫ বক্স আম পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পাকিস্তান হাই কমিশন এক কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। কূটনৈতিক নোটে বলা হয়, পাকিস্তানের ঐতিহ্য ও কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে সেনেটর মোহাম্মদ ইশাক দার এই উপহার […]
ছবি: সংগৃহীত
শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য ৫ বক্স আম পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পাকিস্তান হাই কমিশন এক কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
কূটনৈতিক নোটে বলা হয়, পাকিস্তানের ঐতিহ্য ও কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে সেনেটর মোহাম্মদ ইশাক দার এই উপহার পাঠিয়েছেন। উপহারটি যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ ও হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমগুলো বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
উপমহাদেশের দেশগুলোর মধ্যে কূটনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে ফলের মৌসুমে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান কিংবা পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আমসহ বিভিন্ন মৌসুমি ফল উপহার পাঠানোর রীতি দীর্ঘদিনের। এই ধরনের শুভেচ্ছা বিনিময়কে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হয়।