সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৫২ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক দল ও ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনা […]

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতা চায় জাতিসংঘ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক দল ও ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনা এবং তাঁর সমর্থকদের বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা নিয়ে প্রশ্ন করেন। সাংবাদিকের বক্তব্যে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে হাজার হাজার মানুষ নিহত হওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের প্রতিবেদনে উঠে এসেছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান তিনি।

জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে তাঁর আলাদা কোনো মন্তব্য নেই। তবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনে নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহি নিশ্চিত করার ওপর সংস্থাটি গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে জাতিসংঘ মনে করে, সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের তথ্য অনুসারে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। ওই সময়ে সংঘর্ষে আরও কয়েক হাজার মানুষ আহত হন।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ