সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেছেন, বাবার সকল খুনিদের আওয়ামী লীগ গ্রেফতার করেনি বরং আশ্রয় দিয়েছিলো। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমার […]
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেছেন, বাবার সকল খুনিদের আওয়ামী লীগ গ্রেফতার করেনি বরং আশ্রয় দিয়েছিলো।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমার বাবার খুনিদের কাউকেই এখনো ধরা হয়নি। আমার বিশ্বাস, খুনিদের বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাদের অনেকে এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। তারা জানে আমি ক্ষমতায় গেলে বাবার হত্যার বিচার প্রক্রিয়া এগিয়ে নেব।
সম্প্রতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপিতে সদ্য যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া। গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার পর সেই আলোচনা আরো ঘনীভূত হয়। যোগদানের পর এই প্রথম তিনি নিজ এলাকায় আসেন।