দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি–একাংশ)এর চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির প্রেস উইং। এর আগে, গত ২৭ নভেম্বর ঘোষণা দেওয়া হয়েছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহাদাত হোসেন সেলিম। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান […]
দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি–একাংশ)
এর চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির প্রেস উইং।
এর আগে, গত ২৭ নভেম্বর ঘোষণা দেওয়া হয়েছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহাদাত হোসেন সেলিম।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ তথ্য গণমাধ্যমে জানান।
তিনি বলেন, তিনি বলেন, ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে শাহদাত হোসেন সেলিম অতীতে বিএনপির সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। সেই ভূমিকার কারণেই তাকে আগেই মনোনয়নের বিষয়ে ইতিবাচক সিগন্যাল দেয়া হয়েছিল।