সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩৬ অপরাহ্ন, ৫ জুন ২০২৬

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণভোট ইস্যুতে বিএনপির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, বিএনপি আবারও আওয়ামী লীগের “ফাঁদে” পা দিয়েছে। শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে’ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি আওয়ামী […]

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গণভোট ইস্যুতে বিএনপির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, বিএনপি আবারও আওয়ামী লীগের “ফাঁদে” পা দিয়েছে।

শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে’ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমান শহীদ হয়েছেন, খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা আপনাকে হুঁশে আসতে বলি।”

তিনি আরও বলেন, “এরাই আপনার বাবার খুনি, আপনার মায়ের খুনি, বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের বহু নেতাকর্মীকেও তারা হত্যা করেছে।”

বক্তব্যে তিনি সাগর-রুনি হত্যা, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করা হচ্ছে। জনগণ এই খামখেয়ালিপনা মেনে নেবে না।”

তিনি অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা অল্প সময়ের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছেন।

এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, জেলা নেতা মাহবুবুল আলম, যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবুল বাশারসহ স্থানীয় নেতারা।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ