সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:১৪ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিতর্কিত আম্পায়ারিংয়ের ম্যাচে ‘অন্যরকম’ উদযাপন

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। প্রতিবেশী এই দুই দলের ক্রিকেটের লড়াই মানে যুদ্ধের আবহ। মাঠের খেলার ঝড় বয়ে যায় চায়ের কাপেও। আর সেই ম্যাচ যদি হয় এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ; তাহলে তো কোনো কথাই নেই! আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই যদি বাজে আম্পায়ারিং হয়, তা মেনে নেওয়া সত্যিই কষ্ট কর। […]

বিতর্কিত আম্পায়ারিংয়ের ম্যাচে ‘অন্যরকম’ উদযাপন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। প্রতিবেশী এই দুই দলের ক্রিকেটের লড়াই মানে যুদ্ধের আবহ। মাঠের খেলার ঝড় বয়ে যায় চায়ের কাপেও।

আর সেই ম্যাচ যদি হয় এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ; তাহলে তো কোনো কথাই নেই! আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই যদি বাজে আম্পায়ারিং হয়, তা মেনে নেওয়া সত্যিই কষ্ট কর। আর এমনটিই হলো আজ।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই খেলছিল পাকিস্তান। দুই ওপেনার ফখর জামান ও শাহেবজাদা ফারহান সতর্কতার সাথে ব্যাটিং করছিলেন।

কিন্তু হার্দিক পান্ডিয়ার করা বলটি ফখর জামানের ব্যাটের কানায়ে লেগে উইকেটকিপারের গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে ড্রপ খায়। খালি চোখেই তা স্পষ্ট দেখা যায়।

রিভিউতেও স্পষ্ট ছিল; বল ড্রপ খেয়ে তারপর উইকেটকিপারের গ্লাভসে জমা পড়ে। তারপরও থার্ড আম্পায়ারের নির্দেশ মতো ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।

এমন বিতর্কিত আউটের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন পাকিস্তানের আরেক ওপেনার শাহেবদাজা ফারহান। তিনি ৯.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে লংঅনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন। অর্ধশত রান করার পর, গুলি করার স্টাইলে ব্যাট নিয়ে উদযাপন করেন ফারহান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ