আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। হাসপাতাল ছাড়ার পর আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য […]
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। হাসপাতাল ছাড়ার পর আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান।
হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে অবতরণ করে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।