সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:১৩ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬

বুধবার থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

দেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে বুধবার (১ জুলাই) থেকে বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার মাধ্যমে নগদবিহীন লেনদেন আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমন্বিত করতে বাংলা কিউআরকে একটি অভিন্ন […]

বুধবার থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে বুধবার (১ জুলাই) থেকে বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার মাধ্যমে নগদবিহীন লেনদেন আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমন্বিত করতে বাংলা কিউআরকে একটি অভিন্ন ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর ফলে শপিং মল, সুপারশপ, রেস্তোরাঁ, ছোট দোকান কিংবা ফুটপাতের ব্যবসায়ী—সব ক্ষেত্রেই একই ধরনের কিউআর কোড ব্যবহারের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হলো এর সর্বজনীনতা এবং কম ব্যয়। প্রচলিত কার্ডভিত্তিক পেমেন্ট ব্যবস্থায় যেখানে ব্যয়বহুল পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআর ব্যবহারের জন্য একটি সাধারণ কিউআর স্টিকারই যথেষ্ট। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোক্তারাও সহজে ডিজিটাল লেনদেন ব্যবস্থার আওতায় আসতে পারবেন।

নিরাপত্তার দিক থেকেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এতে কার্ড ক্লোনিং, তথ্য চুরি বা পিন জালিয়াতির মতো ঝুঁকি তুলনামূলকভাবে কম। গ্রাহকরা তাদের ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে সরাসরি অর্থ পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংক অনেক আগেই বাংলা কিউআর চালু করেছিল। তবে এখন থেকে এটি বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করা হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো দোকানে যদি শুধু একটি নির্দিষ্ট মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কিউআর কোড থাকে এবং ক্রেতার কাছে অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকে, তাহলে আর সমস্যা হবে না। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে একই কিউআর স্ক্যান করে ব্যাংক বা যেকোনো মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অর্থ পরিশোধ করা যাবে।

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো জানিয়েছে, বাংলা কিউআর বাস্তবায়নের জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের মতে, অভিন্ন কিউআর ব্যবস্থা চালু হলে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরও বিস্তৃত হবে এবং গ্রাহক ও ব্যবসায়ী উভয়েই এর সুফল পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে গ্রাহকদের নগদ অর্থ বহন বা ভাঙতি টাকার ঝামেলা কমবে। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য অর্থ গ্রহণ, হিসাব সংরক্ষণ এবং আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।

ব্যাংক খাতের কর্মকর্তারাও জানিয়েছেন, বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহক পর্যায়ে লেনদেনের পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে কিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণের অবকাঠামোও ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে বিপুল সংখ্যক মার্চেন্টকে এই ব্যবস্থার আওতায় এনেছে এবং প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন সম্পন্ন হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, বাংলা কিউআরের সর্বজনীন ব্যবহার দেশের ক্যাশলেস অর্থনীতি গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও কার্যকর করে তুলবে।

সূত্র: বাসস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ