সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:০১ অপরাহ্ন, ৩১ জানুয়ারি ২০২৬

ভয়াবহ শীত: নিউইয়র্ক সিটিতে রাস্তায় ১৩ জনের মৃত্যু

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্ক সিটিতে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি সপ্তাহে শহরের বিভিন্ন এলাকায় বাইরে অবস্থায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই শীতের কারণে রাস্তায় থাকা গৃহহীনদের নিরাপদ আশ্রয়ে নিতে তৎপরতা জোরদার করেছে নগর প্রশাসন। গত সপ্তাহান্তে তাপমাত্রা হঠাৎ করে অনেক নিচে নেমে গেলে স্থানীয় কর্তৃপক্ষ নিউইয়র্কবাসীকে দীর্ঘ সময় তীব্র শীতের মধ্যে থাকার ঝুঁকি […]

নিউইয়র্ক সিটিতে রাস্তায় ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্ক সিটিতে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি সপ্তাহে শহরের বিভিন্ন এলাকায় বাইরে অবস্থায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই শীতের কারণে রাস্তায় থাকা গৃহহীনদের নিরাপদ আশ্রয়ে নিতে তৎপরতা জোরদার করেছে নগর প্রশাসন।

গত সপ্তাহান্তে তাপমাত্রা হঠাৎ করে অনেক নিচে নেমে গেলে স্থানীয় কর্তৃপক্ষ নিউইয়র্কবাসীকে দীর্ঘ সময় তীব্র শীতের মধ্যে থাকার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে। শীতের এই পরিস্থিতিতে সিটি প্রশাসনের পক্ষ থেকে ‘কোড ব্লু’ জারি থাকলেও প্রাণহানির ঘটনা ঠেকানো যায়নি।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হোমলেস সার্ভিসেস জানায়, বিকেল ৪টা থেকে সকাল ৮টার মধ্যে তাপমাত্রা ৩২ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে নেমে গেলে—এমনকি বাতাসের শীতলতা (উইন্ড চিল) হিসাব করেও—‘কোড ব্লু ওয়েদার ইমার্জেন্সি’ জারি করা হয়। এ সময় আশ্রয়প্রার্থী কোনো গৃহহীন ব্যক্তিকে আশ্রয় দিতে অস্বীকার করা হয় না।

রোববারের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার হয়, যাদের মৃত্যুর সঙ্গে তীব্র শীতের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হয়। পরে মঙ্গলবার মেয়র জোহরান মামদানি জানান, শীতজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

মেয়রের দপ্তরের তথ্যমতে, শীতের মধ্যে বাইরে পাওয়া ১০ জনের মধ্যে চারজন কুইন্সে, তিনজন ব্রুকলিনে, দুজন ম্যানহাটনে এবং একজন ব্রঙ্কসে ছিলেন।

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় মঙ্গলবার মেয়র মামদানি বলেন, “এতটা তীব্র ও বিরল শীতের ক্ষেত্রে শুধু ‘কোল্ড ব্লু’ যথেষ্ট নয়। তাই আমরা অতিরিক্ত জরুরি প্রোটোকল বাস্তবায়নের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও জোরদার করছি।” তিনি জানান, গৃহহীনদের জোরপূর্বক রাস্তা থেকে সরিয়ে নেওয়াকে ‘শেষ উপায়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য হলো পাঁচটি বরো জুড়ে গৃহহীনদের কাছে উপলভ্য সব বিকল্প পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া।

শুক্রবার মেয়রের কার্যালয় নিশ্চিত করে, তুষারঝড় শুরু হওয়ার পর থেকে এবং এই প্রাণঘাতী শৈত্যপ্রবাহের সময় মোট ১৩ জনের বাইরে মৃত্যু হয়েছে।

সিটি হলের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ডিপার্টমেন্ট অব হোমলেস সার্ভিসেস ও নিউইয়র্ক পুলিশ বিভাগের সমন্বিত প্রচেষ্টায় গৃহহীনদের জন্য উদ্ধার ও আশ্রয় কার্যক্রম জোরদার করা হয়েছে। টানা ৩২ ডিগ্রি ফারেনহাইটের নিচে তাপমাত্রা থাকার সম্ভাব্য দীর্ঘতম সময়ের মধ্যে ইতোমধ্যে ৮০০’র বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এই আবহাওয়া সংকটে সরকারের সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে একটি নতুন লো-ব্যারিয়ার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি অন-কল অ্যাম্বুলেট ব্যবহার করে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সরাসরি গৃহহীনদের কাছে পৌঁছে খাবার, উষ্ণতা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ