সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৭ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬

ভিসা নীতির পর্যালোচনায় বাংলাদেশিদের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত: মার্কিন দূতাবাস

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক কর্মসূচির অপব্যবহার রোধ এবং অভিবাসন-সংক্রান্ত নীতিমালার পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব। সে কারণে অভিবাসীরা […]

ভিসা নীতির পর্যালোচনায় বাংলাদেশিদের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত: মার্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক কর্মসূচির অপব্যবহার রোধ এবং অভিবাসন-সংক্রান্ত নীতিমালার পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব। সে কারণে অভিবাসীরা যেন সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর অযথা নির্ভরশীল হয়ে না পড়েন এবং এসব সুবিধার অপব্যবহার না করেন, তা নিশ্চিত করতে প্রশাসন নীতিমালা পর্যালোচনা করছে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশের উদ্দেশ্য হলো ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নীতিমালাগুলোর পূর্ণাঙ্গ মূল্যায়ন করা, যাতে সেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং নাগরিকদের অগ্রাধিকারকে প্রতিফলিত করে।

তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটন, শিক্ষার্থী, ব্যবসা, চিকিৎসা ও অন্যান্য অস্থায়ী উদ্দেশ্যে দেওয়া অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ওপর এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাস আরও উল্লেখ করেছে, নীতিমালা পর্যালোচনার কাজ শেষ হলে অভিবাসী ভিসা কার্যক্রমের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সূত্র: মার্কিন দূতাবাস, ঢাকা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ