সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৩২ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬

ভোট গণনার সময় নিজেদের ভোট রক্ষা করতে পারিনি: সারজিস আলম

সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে, তবে ভোট গণনার সময় নিজেদের ভোট রক্ষা করতে না পারার দায়ও তারা এড়াতে পারেন না। শুক্রবার (১৩ মার্চ) পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড় জেলা শাখা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক […]

ভোট গণনার সময় নিজেদের ভোট রক্ষা করতে পারিনি: সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে, তবে ভোট গণনার সময় নিজেদের ভোট রক্ষা করতে না পারার দায়ও তারা এড়াতে পারেন না।

শুক্রবার (১৩ মার্চ) পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড় জেলা শাখা।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এই দায়ও আমরা এড়াতে পারি না যে, ভোট গণনার সময় আমরা আমাদের ভোট রক্ষা করতে পারিনি।”

সামনে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মীদের ভোট সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো কেন্দ্রে যদি তাদের ১০ জন ভোটার থাকে, তবে সেই ১০টি ভোটও রক্ষা করতে হবে। আবার কোথাও যদি ১০০ জনের মধ্যে ৯০টি ভোট তাদের পক্ষে থাকে, সেগুলোও সুরক্ষিত রাখতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ভোট গণনায় প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফল তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই স্থানীয় নির্বাচনে যেন এমন সুযোগ আর কেউ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সারজিস আলম বলেন, বর্তমানে তারা ১১ দলীয় ঐক্যজোট হিসেবে সংসদে বিরোধী দলে রয়েছে। স্থানীয় নির্বাচন জোটগতভাবে হবে কি না তা এখনো স্পষ্ট নয়, তবে যেভাবেই হোক জনগণের দেওয়া ভোটের আমানত রক্ষা করতে হবে।

তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য রাজপথ থেকেই নেতৃত্ব দিতে হবে। তাদের মতে, সাহস ছড়িয়ে দিলে আন্দোলনের শক্তি বাড়ে—যা অতীতে বিভিন্ন আন্দোলনে দেখা গেছে।

স্থানীয় নির্বাচন সামনে রেখে তিনি দলীয় কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের মধ্য থেকেই কাউকে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদের চেয়ারম্যান হতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ