সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:২৩ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬

মনিরা-নুসরাতের মনোনয়ন ইস্যুতে ইসিকে কড়া সতর্কবার্তা সারজিসের

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর পৌঁছানোর কারণে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও গ্রহণ করা হয়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস […]

মনিরা-নুসরাতের মনোনয়ন ইস্যুতে ইসিকে কড়া সতর্কবার্তা সারজিসের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর পৌঁছানোর কারণে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও গ্রহণ করা হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন এবং তাদের সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

বুধবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম দাবি করেন, নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাইরে কাজ করতে পারছে না। তার ভাষায়, কমিশনের সিদ্ধান্ত ‘উচ্চ পর্যায় থেকে প্রভাবিত’ হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, মনিরা শারমিনের পূর্বের পেশাগত পরিচয় এবং নুসরাত তাবাসসুমের সামান্য দেরির কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে। অথচ অতীতের কিছু উপনির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলেও সে বিষয়ে কমিশন নীরব ছিল বলে দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে সারজিস আলম নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্টদের ভবিষ্যতে কঠিন পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

এই ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ