সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৭:৫০ অপরাহ্ন, ৩ ফেব্রুয়ারি ২০২৬

মারা গেলেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

শেরপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং শেরপুর-৩ আসনের সংসদ […]

মারা গেলেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শেরপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে জানানো হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

জামায়াতের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের জন্য ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়েছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ