সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৪৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন আটকে দিলেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাবের ওপর ভোটাভুটি আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। এর মধ্য দিয়ে প্রস্তাবগুলো সরাসরি ভোটে না গিয়ে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানো হয়েছে। এ ঘটনাকে নিজেদের ‘পূর্ণ বিজয়’ বলে ঘোষণা করেছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, অভিশংসনের প্রস্তাবগুলো বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর মধ্য […]

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন আটকে দিলেন রিপাবলিকানরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাবের ওপর ভোটাভুটি আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। এর মধ্য দিয়ে প্রস্তাবগুলো সরাসরি ভোটে না গিয়ে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানো হয়েছে। এ ঘটনাকে নিজেদের ‘পূর্ণ বিজয়’ বলে ঘোষণা করেছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, অভিশংসনের প্রস্তাবগুলো বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর মধ্য দিয়ে হেগসেথ, প্রতিরক্ষা দপ্তর এবং মার্কিন সেনারা বিজয়ী হয়েছেন।

তিনি আরও বলেন, কমিটিতে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলে তথ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার হবে এবং এ বিতর্কের অবসান ঘটবে।

এর আগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক নাটক’ বলে মন্তব্য করেছিলেন পার্নেল। অন্যদিকে, ভোটাভুটি আটকে দেওয়ায় রিপাবলিকান সদস্যদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগটি ইরান যুদ্ধসহ কয়েকটি ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের পর সামনে আসে। এ নিয়ে প্রতিনিধি পরিষদে প্রস্তাব উত্থাপন করা হলেও আপাতত ভোটাভুটির পরিবর্তে বিষয়টি বিচার বিভাগীয় কমিটিতে পাঠানো হয়েছে।

এখন কমিটিতে প্রস্তাবগুলোর বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হবে। তবে কমিটিতে পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে অভিশংসন প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ হয়ে যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ