সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৬:০৬ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাতে জানা যায়, হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী এক সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে […]

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাতে জানা যায়, হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী এক সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি স্পষ্ট করতে মরদেহের ময়নাতদন্ত চলছে।
এদিকে একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির কোনো খোঁজ এখনো মেলেনি। পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করেছে।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্যমতে, গত ১৬ এপ্রিল শেষবারের মতো দুই শিক্ষার্থীকে আলাদা স্থানে দেখা যায়। ওইদিন সকালে ক্যাম্পাসসংলগ্ন আবাসিক এলাকায় জামিল লিমনকে দেখা যায়, আর পরে নাহিদা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ