মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগ ওঠার পর তিনি এ মন্তব্য করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, ইরানে ওই হামলার ঘটনা নিয়ে তদন্ত চলছে। একই সঙ্গে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়েও তিনি সন্দেহ […]
ছবি: সংগৃহীত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগ ওঠার পর তিনি এ মন্তব্য করেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, ইরানে ওই হামলার ঘটনা নিয়ে তদন্ত চলছে। একই সঙ্গে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মতো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। তার দাবি, যুক্তরাষ্ট্র এমন কাজ কখনো করবে না এবং অতীতেও করেনি।
তিনি আরও বলেন, সামরিক অভিযানে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনো ভুল করলে তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। তবে ওই নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে তদন্ত শেষ হওয়ার আগে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা ভিন্ন ধরনের তথ্য দিয়েছেন। তাদের মতে, দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় মার্কিন যুদ্ধাস্ত্রের সরাসরি আঘাতের সম্ভাবনা রয়েছে।
ওই বিস্ফোরণে চারজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, ঘটনাটি কোনো লক্ষ্যচ্যুত সাধারণ হামলা কিংবা ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ভুল আঘাতের ফল নয়। বরং মার্কিন অস্ত্র সরাসরি ওই স্থানে আঘাত করেছিল বলে তারা মনে করছেন।
তবে হামলার প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্র সম্পর্কে চূড়ান্ত তথ্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয়।