বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, দীর্ঘ ১৭ বছরে দায়ের করা এসব মামলা মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনের উদ্দেশ্যে করা […]
ছবি: সংগৃহীত
বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, দীর্ঘ ১৭ বছরে দায়ের করা এসব মামলা মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনের উদ্দেশ্যে করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে সেগুলোকে হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। প্রকৃত ন্যায়বিচার ও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করতে সরকার এসব মামলা বাতিলের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে আইন ব্যবহৃত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।