তিনজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত হিসেবে মনোনীত কর্মকর্তারা হলেন— এস এম কামরুল হাসান — সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ মো. জাহাঙ্গীর আলম — সাবেক মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) মো. […]
ছবি: সংগৃহীত
তিনজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত হিসেবে মনোনীত কর্মকর্তারা হলেন—
এস এম কামরুল হাসান — সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ
মো. জাহাঙ্গীর আলম — সাবেক মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)
মো. নাসিম পারভেজ — সাবেক কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)
সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল ও পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হয়। এর ধারাবাহিকতায় তাদের পূর্ববর্তী দায়িত্বে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এই তিনজনকে কূটনৈতিক মিশনে দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, তারা এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রেষণে কর্মরত থাকবেন। শিগগিরই তাদের কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।