সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৬ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের পাশাপাশি গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার কিংবা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিবর্তনের সময় তাদের […]

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের পাশাপাশি গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার কিংবা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিবর্তনের সময় তাদের সামনে দুটি পথ ছিল। প্রথমটি ছিল জাতীয় সরকার গঠন করা, তবে বিএনপি সেই প্রস্তাবে সম্মত হয়নি। দ্বিতীয় বিকল্প ছিল ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া। তার দাবি, সে পরিস্থিতি হলে বিএনপি সংসদে এসে বসতে পারত কি না, তা নিয়েও সন্দেহ ছিল।
তিনি আরও বলেন, সংবিধানের ধারাবাহিকতার কথা বলে বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দিয়েছিল। কিন্তু এখন আর কোনো সাংবিধানিক সংকট নেই। তাই সরকার চাইলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে।
এনসিপির আহ্বায়ক বলেন, তারা বিশ্বাস করেন বিএনপির মধ্যেই রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালনের মতো আস্থাভাজন ব্যক্তি রয়েছেন।
বক্তব্যের একপর্যায়ে রাষ্ট্রপতিকে ইঙ্গিত করে কড়া ভাষায় সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “গাধাকে দিয়ে হাল চাষ করানোর মধ্যে কোনো বাহাদুরি নেই।”
তার এই বক্তব্য সংসদে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ