সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:০৬ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি রাষ্ট্রপতিকে অভিশংসনের পাশাপাশি গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বুধবার বিকেলে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, গত বছরের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর কোনো […]

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি রাষ্ট্রপতিকে অভিশংসনের পাশাপাশি গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বুধবার বিকেলে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, গত বছরের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর কোনো ভূমিকা পালন করেননি। তার ভাষ্য অনুযায়ী, সাংবিধানিক দায়িত্ব থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় থাকার কারণে এই রক্তক্ষয়ের দায় এড়ানোর সুযোগ নেই।

তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করতে হবে এবং এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

নাহিদ ইসলামের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তারই ধারাবাহিকতায় বিরোধী দল এখন আরও আক্রমণাত্মক কৌশল নিচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ