সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:০৫ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদ শূন্য, ৯০ দিনের মধ্যে নির্বাচন; দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন […]

রাষ্ট্রপতির পদ শূন্য, ৯০ দিনের মধ্যে নির্বাচন; দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পর গত ২৪ জুলাই থেকে পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়েছে।

নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুসারে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী জাতীয় সংসদের মোট ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাই তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু করছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রক্রিয়াটি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই পরিচালিত হবে।

যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন, তাহলে জাতীয় সংসদ ভবনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আর যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের নিয়মিত কার্যক্রম স্থগিত থাকলেও আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসে নির্বাচন কমিশন এ বিষয়ে বৈঠকে বসবে। ওই বৈঠকেই তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক সময়সীমা মেনে দ্রুত নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ