সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:৪৪ পূর্বাহ্ন, ১১ আগস্ট ২০২৫

রেকর্ড ফি’তে লিভারপুলে যোগ দেওয়া সেই ফুটবলার জার্মানির বর্ষসেরা

রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ড ফি’তে লিভারপুলে যোগ দেওয়া ফ্লোরিয়ান ভির্টজ পেয়েছেন জার্মানির বর্ষসেরা ফুটবলারের খেতাব। প্রথমবারের মতো এই স্বীকৃতি পাওয়া ভির্টজের নাম ঘোষণা করেছেন দুইবারের জার্মান বর্ষসেরা টনি ক্রুস। উচ্ছ্বসিত কণ্ঠে নতুন বিজয়ীকে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেছেন, ‘তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরী আর কাউকে ভাবতেও পারি না।’ গত মৌসুমে তার ক্লাব বায়ার লেভারকুজেন খুব […]

রেকর্ড ফি’তে লিভারপুলে যোগ দেওয়া সেই ফুটবলার জার্মানির বর্ষসেরা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ড ফি’তে লিভারপুলে যোগ দেওয়া ফ্লোরিয়ান ভির্টজ পেয়েছেন জার্মানির বর্ষসেরা ফুটবলারের খেতাব। প্রথমবারের মতো এই স্বীকৃতি পাওয়া ভির্টজের নাম ঘোষণা করেছেন দুইবারের জার্মান বর্ষসেরা টনি ক্রুস।

উচ্ছ্বসিত কণ্ঠে নতুন বিজয়ীকে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেছেন, ‘তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরী আর কাউকে ভাবতেও পারি না।’

গত মৌসুমে তার ক্লাব বায়ার লেভারকুজেন খুব ভালো করতে না পারলেও ভির্টজ ঠিকই নজর কেড়েছেন। পাশাপাশি জাতীয় দলের হয়েও ছিলেন সমান উজ্জ্বল। তাই অবধারিতভাবেই তার হাতে উঠেছে বর্ষসেরার খেতাব।

ভোটাভুটিতে ভির্টজের ধারেকাছেও ছিলেন না কেউ। ১৯১ ভোট পেয়ে সেরার খেতাব জয় করেন তিনি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের ভোট ৮১টি। এছাড়া ৭১ ভোট পেয়েছেন স্টুটগার্টের নিক ভোল্টেমেড, মৌসুম শেষে বায়ার্নে ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি টানা থমাস মুলারের ভোট ৭০টি।

১৯৬০ সাল থেকে জার্মানির বর্ষসেরার পুরস্কার দেওয়া হচ্ছে। যা সর্বোচ্চ চারবার জিতেছেন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

এবার বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন এসসি ফ্রেইবুর্গের ইউলিয়ান শুস্টার। প্রধান কোচ হিসেবে ক্যারিয়ারের প্রথম মৌসুমেই এই স্বীকৃতি পেলেন ৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার। তার কোচিংয়ে এবার বুন্দেসলিগায় পঞ্চম হয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রেইবুর্গ। আগের মৌসুমে লিগে তারা ছিল ১০ নম্বরে

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ