সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
১:৩৪ অপরাহ্ন, ৮ জুলাই ২০২৬

শাপলা চত্বর গণহত্যা মামলার তদন্ত শেষ, শেখ হাসিনাসহ একাধিক সাবেক শীর্ষ কর্মকর্তা আসামি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কথিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিফ […]

শাপলা চত্বর গণহত্যা মামলার তদন্ত শেষ, শেখ হাসিনাসহ একাধিক সাবেক শীর্ষ কর্মকর্তা আসামি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কথিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।

বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিফ প্রসিকিউটর এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্ত সংস্থা তাদের কাজ সম্পন্ন করেছে এবং এখন অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ২১ জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উপস্থাপন করা হবে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন কয়েকটি বাহিনীর প্রধান, কয়েকজন সাবেক মন্ত্রী এবং কয়েকজন সাংবাদিককে আসামি করা হচ্ছে।

তার ভাষ্য, তদন্তে সংগৃহীত সাক্ষ্য, নথিপত্র, ভিডিওচিত্র, আলামত এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার ভিত্তিতেই অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়ার পর আদালত সেটি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন। অভিযোগ গ্রহণ করা হলে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে এবং এরপর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনসহ বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আইনি বিতর্ক চলে আসছে। সেই ঘটনার বিচার চেয়ে দায়ের করা মামলার তদন্ত শেষ হওয়ার বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ