সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৩১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালের বিমানের টয়লেটে ৫০ স্বর্ণবার, দাম প্রায় ১১ কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক […]

শাহজালালের বিমানের টয়লেটে ৫০ স্বর্ণবার, দাম প্রায় ১১ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে স্বর্ণের চালান থাকার তথ্য পেয়ে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দারা। প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশির পর বিমানের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। ৫০টি বারের মোট ওজন দাঁড়ায় ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি।

টয়লেটে কেন লুকানো হয়েছিল, তদন্ত

যাত্রীদের ব্যাগ কিংবা শরীরের পরিবর্তে বিমানের টয়লেটের ভেতর থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র কিংবা বিমানবন্দরের ভেতরের কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালান ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ