সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:২৫ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

রাজধানীর শাহবাগ থানার সামনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলে।হামলার পর ডাকসু নেতারা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। প্রায় […]

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর শাহবাগ থানার সামনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলে।
হামলার পর ডাকসু নেতারা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থানের পর পুলিশের সহায়তায় তাদের থানার জামে মসজিদের পাশের ফটক দিয়ে বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ দাবি করেন, ছাত্রদলের কর্মীরা বহিরাগতদের নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি আপত্তিকর পোস্টের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তারা বাধার মুখে পড়েন।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ভিন্ন দাবি করেন। তিনি বলেন, বিতর্কিত পোস্ট ও ফটোকার্ডের ঘটনাকে কেন্দ্র করে থানায় গেলে সাধারণ শিক্ষার্থী ও বিক্ষুব্ধ লোকজন ডাকসু নেতাদের ঘিরে ফেলে এবং মারধরের চেষ্টা করে। তার দাবি, ওই সময় ছাত্রদল নেতারা তাদের রক্ষার চেষ্টা করেন।
ঘটনার মূল সূত্র ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত পোস্ট ও ফটোকার্ড। বিষয়টি নিয়ে দিনভর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত পৌনে ৯টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম শাহবাগ থানায় উপস্থিত হন। পরে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ও ছাত্রদল নেতাদের সহায়তায় ডাকসু নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ