সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২২ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬

শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার

জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার নতুন রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যুক্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন।শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বর্তমানে এ পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন […]

শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার নতুন রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যুক্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে এ পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দলের স্বার্থে এবং সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে।
দলীয় সূত্র জানায়, ইসহাক সরকার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পান। অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলাও ছিল।
এনসিপিতে যোগদানের বিষয়ে ইসহাক সরকার অভিযোগ করেন, বিএনপিতে থেকে তিনি জনগণের জন্য কাজ করার যথেষ্ট সুযোগ পাননি এবং বিভিন্নভাবে বাধার মুখে পড়েছেন। তবে তিনি ভবিষ্যতে কোনো বিদ্বেষ না রেখে নতুনভাবে রাজনৈতিক পথচলা শুরু করতে চান বলে জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ