জাতীয় লিগ টি-টোয়েন্টি শুরু হয় গত রোববার। কিন্তু শুরু হওয়ার একদিন পরই আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো টি-টোন্টি ফরম্যাচের লোকাল এই আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে টুর্নামেন্ট স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের […]
জাতীয় লিগ টি-টোয়েন্টি শুরু হয় গত রোববার। কিন্তু শুরু হওয়ার একদিন পরই আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো টি-টোন্টি ফরম্যাচের লোকাল এই আসর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে টুর্নামেন্ট স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যেকোনো নতুন অগ্রগতি হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে হয় মাত্র ৫ ওভার। ৫ ওভারে হওয়া সেই ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হারে রাজশাহী। একইদিনে বগুড়ার ম্যাচটি হয় পরিত্যক্ত।
আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। তবে তাতেও লাভ হয়নি।
গতকালও রাজশাহীর দুটো ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর মঙ্গলবারের দুই ম্যাচ বুধবারে নেওয়া হয়েছিল। কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই দুটি ম্যাচও নিয়েও শঙ্কা তৈরি হওয়ায় আপাতত টুর্নামেন্টই স্থগিত করা হয়েছে।