সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:৫৯ অপরাহ্ন, ২ মার্চ ২০২৬

শেখ হাসিনা-কাদের-কামালসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় সংঘটিত পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে মামলাগুলোকে ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ […]

শেখ হাসিনা-কাদের-কামালসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় সংঘটিত পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে মামলাগুলোকে ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এসব প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আদালত প্রতিবেদনগুলো পর্যালোচনা করেন।

ট্রাকচালক জাহাঙ্গীর হত্যা

২০২৪ সালের ২০ জুলাই বসুন্ধরা গেট এলাকায় ককটেলের আঘাতে নিহত হন ট্রাকচালক জাহাঙ্গীর। এ ঘটনায় শেখ হাসিনাসহ মোট ৮৪ জনের বিরুদ্ধে মামলা করেন মো. শফিকুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নেছার উদ্দিন জানান, ঘটনার সময়কার বিশৃঙ্খলার কারণে সুনির্দিষ্টভাবে কার নির্দেশে বা কার আঘাতে জাহাঙ্গীর নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য বা ভিডিও প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি এজাহারভুক্ত আসামিদের শনাক্ত করতেও সাক্ষীরা ব্যর্থ হয়েছেন। এসব কারণে মামলাটিকে তথ্যগত ত্রুটি হিসেবে উল্লেখ করে সব আসামির অব্যাহতির আবেদন করা হয়েছে।

জাকির হোসেন হত্যা

গত ১৯ জুলাই নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জাকির হোসেন। এ ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৬৫ জনকে আসামি করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ কামাল সুজন প্রতিবেদনে উল্লেখ করেন, ঘটনার সত্যতা মিললেও আসামিদের কারও বিরুদ্ধে প্রত্যক্ষ সম্পৃক্ততা কিংবা হত্যার নির্দেশ দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই মামলাতেও অব্যাহতির সুপারিশ করা হয়।

ছাত্রদল কর্মী রমজান মিয়া হত্যা

যমুনা ফিউচার পার্কের সামনে ছাত্রদল কর্মী রমজান মিয়া নিহতের ঘটনায় ২৪৬ জনকে আসামি করে মামলা করা হয়েছিল। তদন্তে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় এ মামলাতেও সবাইকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এটিও ‘তথ্যগত ভুল’ হিসেবে উল্লেখ করা হয়।

পুলিশ ও বাদীদের বক্তব্য

রমজান মিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া জানান, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই আইনি প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। অন্য দুটি মামলার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এদিকে জাহাঙ্গীর হত্যা মামলার বাদী মো. শফিকুল ইসলাম বলেন, “আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেব। এসব মামলার ঝামেলা আর ভালো লাগে না।”

অন্য দুই মামলার বাদীদের বক্তব্য জানা যায়নি।

তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য

চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, অনেক ক্ষেত্রেই ঘটনার স্থান নিয়ে অসংগতি পাওয়া গেছে। ভাটারা থানা এলাকায় মৃত্যু দেখানো হলেও তদন্তে দেখা গেছে, কয়েকজন ভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন। এছাড়া ডিজিটাল ফুটেজ বিশ্লেষণ এবং সাক্ষ্যগ্রহণেও আসামিদের প্রত্যক্ষ উপস্থিতি বা সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ