সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:১০ অপরাহ্ন, ৩০ মে ২০২৬

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম দাবি করেছেন, ১৯৯৬ সালে একটি কথিত সংসদীয় ক্যুর মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সাড়া দেননি বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্নেল অলি বলেন, সে সময় আওয়ামী লীগের ১৪৩ জন এবং বিএনপির ৪০ জন সংসদ সদস্য মিলে […]

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম দাবি করেছেন, ১৯৯৬ সালে একটি কথিত সংসদীয় ক্যুর মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সাড়া দেননি বলে জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্নেল অলি বলেন, সে সময় আওয়ামী লীগের ১৪৩ জন এবং বিএনপির ৪০ জন সংসদ সদস্য মিলে মোট ১৮৩ জন এমপির সমর্থনে একটি রাজনৈতিক উদ্যোগ নেওয়ার চেষ্টা হয়েছিল। তাদের পক্ষ থেকে তাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রথম দিকে বিষয়টি বিবেচনা করলেও পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

তার ভাষ্য অনুযায়ী, তৃতীয় দিনে তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি মনে করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা করা তার পক্ষে সম্ভব ছিল না।

ছয়বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল অলি আরও দাবি করেন, সে সময় সংসদে একটি বিল আনার পরিকল্পনা ছিল, যার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করার চেষ্টা চলছিল।

সাক্ষাৎকারে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কেও কথা বলেন। কর্নেল অলির দাবি, জিয়াউর রহমান তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং নির্বাচনের পর সে দায়িত্ব দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। তবে পরবর্তীতে বিভিন্ন মহলের প্রভাবের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে দলীয় সংসদ সদস্যদের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তার মতে, নির্বাচিত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তারা প্রশাসনিক কর্মকাণ্ডে অতিরিক্ত প্রভাব বিস্তার করছেন।

কর্নেল অলি বলেন, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে রাখা উচিত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার সুযোগ বেশি পাবে।

তিনি আরও বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের কাছে বিভিন্ন উৎস থেকে তথ্য পৌঁছানোর সুযোগ রয়েছে। এসব তথ্য ব্যবহার করে মাঠপর্যায়ের বাস্তবতা যাচাই করা প্রয়োজন। তার দাবি, কিছু এলাকায় ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে, যা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

কর্নেল অলির মতে, অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদি ক্ষতি হবে না; বরং জনআস্থা বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ