জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের তাৎপর্য নষ্ট করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে সংস্কার বাস্তবায়ন না হলে তা রাজপথেই বাস্তবায়িত হবে এবং এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের তাৎপর্য নষ্ট করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে সংস্কার বাস্তবায়ন না হলে তা রাজপথেই বাস্তবায়িত হবে এবং এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখনো জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং শহীদ পরিবার ও আহতরা ন্যায়বিচার পায়নি। এ অবস্থায় ‘জয় বাংলা’ স্লোগান সরকারি তত্ত্বাবধানে উচ্চারিত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে যে, নির্বাচন কোনো সমঝোতার মাধ্যমে হয়েছে। তিনি সরকারকে এ পথ থেকে সরে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের নিয়ন্ত্রণে আনুক। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যেকোনো সমঝোতা দেশের স্বার্থে হওয়া উচিত বলেও মন্তব্য করেন।
পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার—এই দুই বিষয় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণকে আবার রাজপথে নামতে হবে এবং তারা সেই প্রস্তুতি নিয়েই আছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে কারচুপি হয়েছে এবং সংসদে বিরোধী দলের বক্তব্যের প্রতিও সরকার গুরুত্ব দিচ্ছে না। এছাড়া ভারতীয় চুক্তির বিষয়েও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।