সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৫৫ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার আবারও পুরোনো পথে হাঁটতে শুরু করেছে এবং সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। সোমবার রাজধানীর মিরপুর–এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও পরিবর্তনের জন্য […]

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার আবারও পুরোনো পথে হাঁটতে শুরু করেছে এবং সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।

সোমবার রাজধানীর মিরপুর–এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও পরিবর্তনের জন্য এনসিপির লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সরকার যদি পুরোনো পথে হাঁটে, তাহলে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। সংস্কার বাস্তবায়নের সংগ্রামের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, পরিবর্তন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আন্দোলনের জন্য দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তি–র আহ্বায়ক মনিরা শারমিন এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ