সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৮:৩৫ পূর্বাহ্ন, ২২ আগস্ট ২০২৫

‘সাদাপাথর লুটে জড়িতরা যত বড়ই হোক, আইনের আওতায় আনা হবে’

সাদাপাথর লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক বা প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। শুক্রবার (২২ আগস্ট) সকালে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সাদাপাথরে শুধু লুটপাট নয়, হরিলুট হয়েছে। বিজিবি ক্যাম্পের পাশেই এ […]

‘সাদাপাথর লুটে জড়িতরা যত বড়ই হোক, আইনের আওতায় আনা হবে’
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাদাপাথর লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক বা প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাদাপাথরে শুধু লুটপাট নয়, হরিলুট হয়েছে। বিজিবি ক্যাম্পের পাশেই এ ধরনের ভয়াবহ লুটপাটের দায় বাহিনীটি কোনোভাবেই এড়াতে পারে না। এ সময় পুরো সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনাও দেন তিনি।

এরপর সাদাপাথর এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ