সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
১:৪৭ অপরাহ্ন, ৯ এপ্রিল ২০২৬

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণে তিন দিন ধীর থাকতে পারে ইন্টারনেট

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইনে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় আজ রাত থেকে ১৩ এপ্রিল ভোর পর্যন্ত প্রায় ৮০ ঘণ্টা ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অধীনে কুয়াকাটায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন কেবলে নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কাজ চালানো হবে। কাজটি ৯ এপ্রিল রাত […]

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণে তিন দিন ধীর থাকতে পারে ইন্টারনেট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইনে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় আজ রাত থেকে ১৩ এপ্রিল ভোর পর্যন্ত প্রায় ৮০ ঘণ্টা ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অধীনে কুয়াকাটায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন কেবলে নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কাজ চালানো হবে। কাজটি ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। সব মিলিয়ে সময় লাগবে প্রায় ৩ দিন ৮ ঘণ্টা।

এই সময়ে সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক তথ্য চলাচলের একটি গুরুত্বপূর্ণ অংশ সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ব্রাউজিং, ভিডিও দেখতে বাফারিং, অনলাইন গেমে বেশি বিলম্ব কিংবা কিছু ক্ষেত্রে আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল সচল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিকল্প এই সংযোগ ব্যবস্থার মাধ্যমে সেবার ওপর চাপ কমিয়ে স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করা হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত পূর্ণগতির ইন্টারনেট সেবা পুনরুদ্ধার করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ