সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
১:১৩ অপরাহ্ন, ১ মে ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার (১ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৫ […]

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার (১ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

হজযাত্রীদের চিকিৎসাসেবায় সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জনকে সেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন চিকিৎসাসেবা পেয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ ব্যবস্থাপনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

এয়ারলাইন্সভিত্তিক তথ্যে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর আগে, ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

হজ অফিস জানিয়েছে, এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। এছাড়া এ পর্যন্ত সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে ৩০ জুন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ