সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৪৫ অপরাহ্ন, ২৩ মে ২০২৬

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আনা অভিযোগের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে আসিফ মাহমুদ বলেন, কোন ফাইলে অনিয়ম হয়েছে তা সুনির্দিষ্টভাবে জনগণের সামনে প্রকাশ করতে […]

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আনা অভিযোগের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে আসিফ মাহমুদ বলেন, কোন ফাইলে অনিয়ম হয়েছে তা সুনির্দিষ্টভাবে জনগণের সামনে প্রকাশ করতে হবে।

তিনি বলেন, “প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন, তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন। কোন অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে।”

আসিফ মাহমুদ আরও বলেন, সচিব বিদেশে থাকলে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয় এবং সেটিও মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনেই হয়ে থাকে। তিনি বলেন, “সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।”

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রকল্পগুলোতে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের অনিয়ম তদন্তে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মীর শাহে আলম বলেন, টেন্ডার দেওয়ার পর কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এজন্য গত দুই বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তদন্ত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ