সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৮ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। ২৬ মার্চ সংগঠনের কেন্দ্রীয় […]

স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

২৬ মার্চ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া একই দিন সকালে ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সোমবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ