পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও আরও তিনজন আহত পাবনার আটঘরিয়া উপজেলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন। পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, সুজানগর উপজেলার এক সমাবেশ শেষে […]
পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও আরও তিনজন আহত
পাবনার আটঘরিয়া উপজেলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন।
পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, সুজানগর উপজেলার এক সমাবেশ শেষে শিমুল বিশ্বাস ও তার সফরসঙ্গীরা আটঘরিয়ার একটি স্থানীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। পথে শিবপুর মোড়ে মাটি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শিমুল বিশ্বাসের জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আহতদেরকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা চলছে।
পাবনা জেলা বিএনপির নেতারা আহতদের সুস্থতা কামনা করেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।